পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাহ্মণবাড়িয়ারর একটি এতিমখানায় হামলা চালিয়ে ৩১ জন ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার কলেজপাড়ার মদিনাতুল তাহফিজ একাডেমি ও এতিমখানায় এ হামলার ঘটনা ঘটে। আহত মাদরারা ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
এতিমখানার পরিচালক হাফেজ মো. ইমরান সাংবাদিকদের জানান, বিকেলে এতিমখানার পাশেই ছাত্ররা খেলাধুলা করছিল। এ সময় স্থানীয় এক ছেলের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে সন্ধ্যায় দলবেধে স্থানীয় নারী-পুরুষ মিলে এতিমখানায় হামলা চালিয়ে ছাত্রদেরকে পিটিয়ে আহত করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বালুরমাঠে ফুটবল খেলারর সময় মাদরারা ছাত্রদেরকে বাধা দেয় স্থানীয় এক তরুণ। ওই তরুণ ক্রিকেট খেলবে জানিয়ে এতিমখানার ছাত্রদের চলে যেতে বলেন। এ নিয়ে বাগবিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটেছে।


