ব্রাহ্মণবাড়িয়া হেফাজতের সহিংসতা: গ্রেপ্তার আরো ৪

ব্রাহ্মণবাড়িয়া হেফাজতের সহিংসতা: গ্রেপ্তার আরো ৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় জড়িত অভিযোগে হেফাজতে ইসলামের আরো চার কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৯ মে) সকালে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জেলা পুলিশের দাবি, গ্রেপ্তাররা হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক। সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সহিসংসতার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুটি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬টি মামলা হয়। এ সব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ সব মামলায় এখন পর্যন্ত নতুন ৭ জনসহ মোট ৫১০ জনকে গ্রেপ্তার করা হলো।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিন কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম। কর্মসূচি চলাকালে ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও সরাইলে তাণ্ডব চালায় সংগঠনটি। হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাড়িঘর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *