ব্ল্যাক ফাংগাসে পশ্চিমবঙ্গে ১ নারীর মৃত্যু

ব্ল্যাক ফাংগাসে পশ্চিমবঙ্গে ১ নারীর মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে ব্ল্যাক ফাংগাস। এরইমধ্যে ভারতের অনেক জায়গায় ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এবার ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গে মারা গিয়েছেন ৩২ বছর বয়সী এক নারী। কলকাতার শম্ভুনাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই নারীর।

এদিকে ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। যেসব এলাকায় ধুলাবালি বেশি সেখানে মাস্ক পরার উপর বেশি জোর দেওয়া হয়েছে। সেইসঙ্গে মেনে চলতে হবে অন্যান্য স্বাস্থ্যবিধি।

আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৬৫ লাখ

যাদের ডায়াবেটিস তাদেরই ব্ল্যাক ফাংগাস বেশি হচ্ছে। তাই তাদের রক্তে গ্লুকোজের দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া স্টেরয়েড, অ্যান্টিফাংগাল, অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহারে সতর্ক হতে হবে।

প্রথমে ব্ল্যাক ফাংগাসকে মহামারী ঘোষণা করেছিলো রাজস্থান, তেলেঙ্গানা। তারপর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ও একই নির্দেশিকা জারি করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *