ভাইজান পীরকে ভোট দেবে না বাংলার মানুষ : সিদ্দিকুল্লাহ

ভাইজান পীরকে ভোট দেবে না বাংলার মানুষ : সিদ্দিকুল্লাহ

ভাইজান পীরকে ভোট দেবে না বাংলার মানুষ : সিদ্দিকুল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দরবারের নাম বিক্রি করে ভোট করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, বাংলার মানুষ ব্যক্তি জীবনে ও ধর্মীয় আচার-আচারণে পীরদের শ্রদ্ধা করে। পীরকে বা ভাইজান, চাচাজান, খালুজানকে মানুষ ভোট দেয় না। যারা এই নামে ভোট চাইছেন তারা প্রতারক।

রোববার আরামবাগের হোরপুর দরবারে পীরের মাজার জিয়ারত করতে গিয়ে ভাইজান খ্যাত আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বোম ফাটালেন মাওলানা সিদ্দিকুল্লাহ।

আব্বাস সিদ্দিকীর সমালোচনা করে মাওলনা সিদ্দিকুল্লাহ সাংবাদিকদের বলেন, আমি ২৫-৩০ বার ফুরফুরা দরবার শরিফে গিয়েছি। আগের পুরুষরা প্রকৃত অর্থে ধর্মভিরু ও আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। এখনও যারা ওখানে পুরনো মানুষ আছেন তারা অত্যন্ত ভালো। পরিতাপের বিষয় হলো, এই দরবারের নাম করে ভোট করলে তা হবে অপমানজনক। এটা ফুরফুরাকে খুব নিকৃষ্ট জায়গায় নিয়ে যাবে।

আব্বাস সিদ্দিকী সম্পর্কে মাওলনা সিদ্দিকুল্লাহ বলেন, মোদি মিডিয়া তাকে মাথায় তুলে দিয়েছে। কে এই আব্বাস সিদ্দিকী। সিপিএম, বিজেপি, কংগ্রেস তাকে হাওয়া দিচ্ছে। রাজনৈতিক ব্যক্তিত্ব তার নেই। ইনিয়ে বিনিয়ে বলে লাভ নেই। সত্যকথা বলা ভালো। মানুষ চোখবুজে ভোট দেয় না। মানুষ আইকন খোঁজে। ফুরফুরার এই ব্যক্তিটি বাংলার আইকন? তিনি কি বাংলার ভবিষ্যৎ? বাংলার সুখে-দুখে তিনি ছিলেন?

নন্দীগ্রামে ছিলেন? সিঙ্গুরে ছিলেন? কোনো সমস্যায় ছিলেন? বড় বড় কথা বলা সহজ। বাস্তবতা ও মানুষের পাশে দাঁড়ানো কঠিন। হায়দরাবাদের উড়ন্তপাখি তার সঙ্গে যুক্ত হয়েছে। এসব বাংলায় চলবে না। বিভাজনের ভোট বাংলার মানুষকে বিষ পান করাবে।

তিনি বলেন, একসময় সিপিএম পীরদের বলতো ধর্মীয় আফিম। মৌলবাদী। আজ তারাই তাকে নিয়ে নাচছে। হাত ধরছেন।

কৃষি আইনের মাধ্যমে রাজ্যের ক্ষমতা কেড়ে নেওয়ারও প্রতিবাদ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *