ভারতজুড়ে শ্রমিক ধর্মঘট; সংঘর্ষ-ভাংচুর

ভারতজুড়ে শ্রমিক ধর্মঘট; সংঘর্ষ-ভাংচুর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে ট্রেড ইউনিয়নের ডাকা ৪৮ ঘণ্টার ভারতজুড়ে শ্রমিক ধর্মঘট চলছে। এই ধর্মঘটের প্রথম দিনেই দেশটির কয়েকটি রাজ্যে স্বাভাবিক জীবন বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও কেরালা রাজ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা যায়, পশ্চিমবঙ্গের অনেক স্থানে বাস ভাংচুর ও টায়ারে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও কেরালা রাজ্যে বিক্ষোভকারীরা রাস্তায় প্রতিবন্ধকতা তৈরীর পাশাপাশি ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে।

ভারতের সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন (সিটিইউ) দেশজুড়ে এ ধর্মঘটের ডাক দিয়েছে। দেশটির ২০ কোটিরও বেশি শ্রমিক এই ধর্মঘটে অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে।

৮ জানুয়ারি মঙ্গরবার ধর্মঘটের প্রথম দিনে ওই তিন রাজ্যের কয়েকটি স্থানে ধর্মঘট সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই ধর্মঘটে পশ্চিমবঙ্গে ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে।

এদিকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের ওপর আবারও হামলা শুরু করেছে দেশটির সেনা সদস্যরা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মিয়ানমার সরকারের সেনারা পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের ওপর পুনরায় তাদের সামরিক অভিযান শুরু করেছে।

মিয়ানমার কর্তৃপক্ষের দাবি, গত সপ্তাহে রাখাইনের অন্তত চার পুলিশ স্টেশনে বিদ্রোহীদের হামলার পর এই সেনা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় মিয়ানমার সরকারের নোবেল জয়ী নেত্রী অং সান সু চি এ বিষয়ে সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।

পরে একইদিন রাজধানী নেইপিদোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র জ হতয়ে বলেন, প্রদেশে অবস্থান্তর বিদ্রোহীদের দমন করতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে সু চি প্রশাসন।

সরকারের এ মুখপাত্র আরও বলছেন, সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বৈঠক করেছেন। সে সময় তাদের সঙ্গে সেনাপ্রধান মিন অং হ্লেইং এবং তার উপপ্রধান ও সেনা-গোয়েন্দা প্রধানসহ সামরিক নেতারাও উপস্থিত ছিলেন।

সু চি প্রশাসনের এ কর্মকর্তা আরও বলছেন, প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামরিক বাহিনীকে সন্ত্রাসীদের দমনের জন্য অভিযান শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতে ট্রেড ইউনিয়নের ডাকা ৪৮ ঘণ্টার ভারতজুড়ে শ্রমিক ধর্মঘট চলছে। এই ধর্মঘটের প্রথম দিনেই দেশটির কয়েকটি রাজ্যে স্বাভাবিক জীবন বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও কেরালা রাজ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *