ভারতীয়দের উপর নিউজিল্যান্ড প্রবেশ নিষিদ্ধ

ভারতীয়দের উপর নিউজিল্যান্ড প্রবেশ নিষিদ্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা সংক্রমন ঠেকাতে সাময়িক সময়ের জন্য ভারত থেকে নিউজিল্যান্ড প্রবেশেে নিষেধাজ্ঞা আরোপ করেছে নিউজিল্যান্ড সরকার।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল ) ওয়েলিংটন জানিয়েছে, আগামী দুই সপ্তাহ ভারত থেকে কেউ নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে না। বর্তমানে ভারতের অবস্থানরত নিউজিল্যান্ডদের জন্যও আদেশ প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল ) নিউজিল্যান্ড সীমান্তে ২৩ জনের শরীরে নতুন ভ্যারিয়েন্টের করোনাভাইরাস শনাক্ত হয়। ওই ২৩ জনের মধ্যে ১৭ জনই ছিলেন ভারতীয়। এরপরই দেশটি থেকে নিউজিল্যান্ড প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় জাসিন্ডা আরডার্নের সরকার।

অকল্যান্ডে এক সংবাদ সম্মেলনে জাসিন্ডা বলেন, ভারত থেকে পর্যটকদের নিউজিল্যান্ডে প্রবেশ আপাতত স্থগিত করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ১১ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাসিন্ডা আরো বলেন, এটি কোনও দেশভিত্তিক পর্যালোচনা নয়। বরং অধিক বিপজ্জনক অঞ্চল থেকে আসা যাত্রীদের কীভাবে সামলানো যায়, সেদিকে আলোকপাত করা হচ্ছে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডে গত ৪০ দিন ধরে স্থানীয়ভাবে করোনা সংক্রমণের কোনও খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *