ভারতীয়দের প্রতি সহমর্মিতা জানালেন ইমরান খান

ভারতীয়দের প্রতি সহমর্মিতা জানালেন ইমরান খান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের কোভিড-১৯ মহামারির ক্রমবর্ধমান ভয়াবহ পরিস্থিতি নিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে যারা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে লড়াই করছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। আজ শনিবার (২৪ এপ্রিল) এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ এর ভয়ঙ্কর ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের জনগণের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। প্রতিবেশি দেশ এবং বিশ্বব্যাপী যারা মহামারিতে আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনায় আমাদের দোয়া রইলো। মানবতার মুখোমুখি এই বৈশ্বিক চ্যালেঞ্জকে আমাদের একসঙ্গে মোকাবিলা করতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের জনহিতকর সংস্থা এধি কল্যাণ ট্রাস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর একটি চিঠি লিখেন। সেখানে তারা ভারতের ক্রমবর্ধমান করোনা মোকাবিলায় সহায়তা করতে চান বলে জানান। ৫০টি অ্যাম্বুলেন্স এবং সঙ্গে সহায়তা কর্মী পাঠাতে চায়।

পাকিস্তানেও করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। এ বিষয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির পুলিশদের নির্দেশ দিয়েছেন যেন তারা মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করে। অন্যথায় লকডাউন দেওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকবে না।

সর্বশেষ তথ্যমতে, গত একদিনের ব্যবধানে পাকিস্তানে করোনায় আক্রান্ত আরো ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ৯৯৯ জন। উক্ত সময়ের মধ্যে আরো ৫ হাজার ৯০৮ জনের দেশে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। সবমিলিয়ে এখন অবধি কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯০ হাজার ১৬ জন।

আরও পড়ুনঃ  ক্ষুধার্তের দুয়ারে হাজির ইসলাহুল মুসলিমীন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *