ভারতের কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন মোদি

ভারতের কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন মোদি

পাথেয় টোয়েন্টিফের ডটকম : প্রায় দুই মাস ধরে ভারতীয় কৃষকদের টানা আন্দোলন নিয়ে প্রথমবারের মতো নীরবতা ভেঙে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বেতারে এক ভাষণে তিনি বলেছেন, প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকার ‘অপমান’ দেখে ‘গোটা দেশ স্তম্ভিত’।

মোদি সরকারের করা নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত বছর ডিসেম্বর থেকে ভারতের লাখো কৃষক টানা আন্দোলন করে আসছে। গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন বিক্ষোভরত কৃষকদের একাংশ ট্রাক্টর মিছিল নিয়ে রাজধানী দিল্লিতে ঢুকে পড়ে ঐতিহাসিক লাল কেল্লা প্রাঙ্গণে অবস্থান নেয়। পুলিশ তাদের বাধা দিতে গেলে উভয়পক্ষের সংঘর্ষ হয়।

ঐ দিনের প্রসঙ্গ টেনে এক বেতার ভাষণে মোদি বলেন, ‘দিল্লিতে ২৬ জানুয়ারি ভারতের জাতীয় পতাকাকে যেভাবে অপমান করা হয়েছে তা দেখে পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়েছে।’ তবে কৃষক নেতাদের দাবি, তারা এ কাজ করেননি। বরং ট্রাক্টর মিছিলে অংশ নেওয়া অল্প কয়েক জন এ কাণ্ড ঘটিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *