ভারতের নাগরিকত্ব আইনের তীব্র নিন্দা করলেন মাহাথির

ভারতের নাগরিকত্ব আইনের তীব্র নিন্দা করলেন মাহাথির

ভারতের নাগরিকত্ব আইনের তীব্র নিন্দা করলেন মাহাথির

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ভারতের নাগরিকত্ব আইনের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই আইনের বিরোধিতা করে বিক্ষোভ-সংঘাতে মানুষ মারা যাচ্ছে। তিনি আরও বলেন, কোনো সমস্যা ছাড়াই যখন সবাই নাগরিক হিসেবে ৭০ বছর ধরে সেখানে বসবাস করছে তাহলে এখন এই আইনের প্রয়োজন কি?

এদিকে সম্প্রতি এই আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। এই আইনের কারণে মুসলিমদের প্রতি বৈষম্য আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর আল জাজিরার।

শুক্রবার কুয়ালালামপুর সামিট ২০১৯ উপলক্ষে দেয়া এক ভাষণে নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলেছেন মাহাথির। তার মতে, যেখানে প্রায় ৭০ বছর ধরে ভারতীয়রা মিলেমিশে বসবাস করছেন সেখানে এই আইনের প্রয়োজন কি?

২০১৫ সালের আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যেসব অমুসলিম ‘ধর্মীয় নিপীড়নের’ শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব দিতেই এই আইন আনা হয়েছে।

এই আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন বলে উদ্বেগ দেখা দিয়েছে। ৯৪ বছর বয়সী মাহাথির বলেন, আমি দুঃখিত আমাকে এটা বলতে হচ্ছে যে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত কিছু মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আমরাও যদি এমনটা করি তবে কী ঘটবে আমি জানি না। এমনটা ঘটলে এখানে অশান্তি ও অস্থিতিশীলতা বাড়বে। এতে সবাইকে ভুগতে হবে।

ভারতে চলমান উত্তেজনার মধ্যেই মাহাথিরের এমন মন্তব্য সামনে এলো। ভারতের উত্তরপ্রদেশে বিক্ষোভ-সংঘাতে গত দু’দিনে নয়জনের মৃত্যু হয়েছে। সেখানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১১ জন নিহত হয়েছে।

নাগরিকত্ব সংশোধনী আইনকে বৈষম্যমূলক বলে উল্লেখ করেছে জাতিসংঘ। অপরদিকে ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *