পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের প্রখ্যাত আলেমে দ্বীন ও জমিয়তে উলামা হিন্দের সদস্য মাওলানা মাইজুদ্দিন আহমদ কাসেমী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি ইহজগত ত্যাগ করেন।
মাওলানা কারী আফফান মানসুরপুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাওলানা মাইজুদ্দিন আহমদ কাসমী প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে ইলমে দ্বীনের সেবা করে গেছেন। তাঁর মৃত্যুতে গোটা জগৎ একজন মুজতাহিদ ও বিদগ্ধ আলিমকে হারালো।
মাওলানা আফফান মানসুরপুরী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সূত্র: আসরে হাজির


