পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মারা গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তিন সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোমবার (৩১ আগস্ট) বিকেলের দিকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮৪ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি।
এর আগে সোমবার (৩১ আগস্ট) সকালের দিকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের এক বিবৃতিতে ভারতের রাজনীতির অন্যতম এই আইকনের শারীরিক অবস্থার অবনতির খবর দেয়া হয়। এতে বলা হয়, ফুসফুসের সংক্রমণের কারণে সেপটিক শকে রয়েছেন তিনি।
হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচারের জন্য ভর্তি হওয়ার পর পরীক্ষায় মহামারি করোনাভাইরাসও শনাক্ত হয়েছিল প্রণব মুখার্জির। অস্ত্রোপচারের পর থেকে কোমায় ছিলেন ভারতের সাবেক এই রাষ্ট্রপতি।
/এএ


