ভারতের স্বাস্থ্যমন্ত্রী–প্রতিমন্ত্রীর পদত্যাগ

ভারতের স্বাস্থ্যমন্ত্রী–প্রতিমন্ত্রীর পদত্যাগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্ক এবং শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারও।

বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন একদল মন্ত্রী–প্রতিমন্ত্রী শপথ নেবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

তার আগে স্বাস্থ্য, শিক্ষা ও শ্রম মন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের দলে আরও মন্ত্রী–প্রতিমন্ত্রী রয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, এরইমধ্যে ডজনখানেক মন্ত্রী–প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *