পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনায় বিপর্যস্ত ভারতে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আরও কমেছে আজ মঙ্গলবার, কিন্তু সোমবারের তুলনায় মৃত্যু বেড়ে মোট মৃত্যু আড়াই লাখ ছুঁইছুঁই করছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ২৯ হাজার ৯৪২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৩৮৭৬ জনের।
এর আগে টানা দুই দিন ধরে ভারতে চার হাজারের বেশি রোগীর মৃত্যুর হওয়ার পর সোমবার সংখ্যাটি নেমে ৩৭৫৪ জন হয়েছিল, কিন্তু একদিন পরই তা আবার বৃদ্ধি পেল।
নতুন রোগীদের নিয়ে ভারতে শনাক্ত মোট করোনভাইরাস আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯২ হাজার ৫১৭ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় দেশটি যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় এবং মোট মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে স্থানে আছে।


