ভারতে আরও ৪৪ হাজার মানুষ করোনাক্রান্ত

ভারতে আরও ৪৪ হাজার মানুষ করোনাক্রান্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে এবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে দৈনিক সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই। মাঝেমধ্যে এক বা দুদিন ৩০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ নামলেও ফের বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫৮ জন।

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর দিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। এর আগে বৃহস্পতিবার ৪৬ হাজার ১৬৪ জন করোনাক্রান্ত হন, মৃত্যু হয় ৬০৭ জনের।

এর আগে বুধবার দেশটিতে করোনাক্রান্ত হয়েছিলেন ৩৭ হাজার ৫৯৩ জন ও মৃত্যু হয়েছিল ৬৪৮ জনের। মঙ্গলবার আক্রান্ত হন ২৫ হাজার ৪৬৭ জন। সোমবার ২৫ হাজার ৭২ জন এবং রোববার ৩০ হাজার ৯৪৮ জন করোনাক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৬ হাজার ৮৬১ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৬ লাখ ৩ হাজার মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে। গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *