ভারতে ভয়ে গ্রাম ছাড়ল ৭০টি মুসলিম পরিবার

ভারতে ভয়ে গ্রাম ছাড়ল ৭০টি মুসলিম পরিবার

আন্তর্জাতিক ডেস্ক : কাঁওয়ার যাত্রায় মহাদেবের মাথায় পানি ঢালতে মুসলিম গ্রামের মধ্য দিয়ে যাবেন হিন্দু ধর্মাবলম্বীরা। গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় যেন কোনো সমস্যা না হয় এ জন্য ‘লাল কার্ড’ (সতর্কতা) জারি করা হয়েছে গ্রামের ২৫০টি মুসলিম পরিবারের প্রতি।

পুলিশের লাল কার্ড পাওয়ার পর নিরাপত্তার অভাবে ৭০টি পরিবার গ্রাম ছেড়ে পালিয়েছে। ভারতের উত্তরপ্রদেশের খইলাম গ্রামে এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়েছে, এ বছর কাঁওয়ার যাত্রাকে কেন্দ্র বিতর্কে জড়িয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। তবে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই ২৫০টি পরিবারকে আগাম সতর্ক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

গত বছর গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় কাঁওয়ার যাত্রীদের সঙ্গে সংঘর্ষ বাধে মুসলমানদের। এরপর ২৫০ পরিবারের প্রতিটি থেকে একজন করে আটক করেছিল পুলিশ।

তবে গ্রামবাসীর দাবি, যাদের পুলিশ ‘লাল কার্ড’ দিয়েছে, তারা কেউই গত বছর সংঘর্ষের সঙ্গে যুক্ত নন। এমনকি তাদের অনেকেই সে সময় গ্রামে ছিলেন না। অহেতুকই তাদের আটক করেছিল পুলিশ।

আর এবারে তাদের আগাম ‘লাল কার্ড’ দিয়েছে। তাই ভয় পেয়ে নিরাপত্তার অভাবে ৭০টি মুসলিম পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছে।

স্থানীয় পুলিশ কমিশনার (গুন্ডাদমন শাখা) আরকে ভাটিয়া বলেন, লাল কার্ড আইনসম্মত নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। প্রতিটি গ্রামবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। অনেক পরিবার গ্রাম ছেড়েছে। সেটা সত্যিই চিন্তার ব্যাপার। কাঁওয়ার যাত্রা মিটে গিয়েছে। আশা করছি তারা ফিরে আসবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *