ভারতে শিশুদের যৌন নিপীড়ন করলেই মৃত্যুদণ্ড

ভারতে শিশুদের যৌন নিপীড়ন করলেই মৃত্যুদণ্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে শিশু যৌন নিপীড়ন বেড়েই চলেছে। এই নির্যাতন রুখতে কঠোর হতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতে শিশু নির্যাতনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (১০ জুলাই) ‘প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৯ বা পকসো সংশোধনী বিলের অনুমোদন দেওয়া হয়েছে। বিলটি পাস হলে শিশু নির্যাতনে সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড।

শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা প্রতিদিনই বাড়ছে৷ আর এই ধরনের অপরাধের সাজা যাতে আরও কঠিন থেকে কঠিনতর করা হয়, তা নিয়ে দাবি উঠছিল বহুদিন ধরেই৷ শেষ পর্যন্ত সেই পথেই হাঁটতে চলেছে মোদি সরকার৷ ২০১২ সালে শিশু নির্যাতন প্রতিরোধ আইন সংশোধনে সম্মতি জানিয়েছে মোদির মন্ত্রিসভা। এর ফলে কোনও নাবালক বা নাবালিকাকে ধর্ষণে কেউ দোষী প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে তার।

বর্তমান পকসো আইনে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। এই আইন সংশোধন করে এবার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করতে চাইছে মোদি সরকার।

নরেন্দ্র মোদি সরকার এ বছরের শুরুতেই লোকসভায় বিলটি পেশ করে। কিন্তু বিরোধীদের আপত্তিতে সে সময় বিলটি পাস হয়নি।

নরেন্দ্র মোদির নেতৃত্বে বিপুল জনমত নিয়ে আবারও ক্ষমতায় এসেছে বিজেপি। আর এর পরপরই বিলটি পাস করানোর উদ্যোগ নেয় মোদি সরকার। চলতি লোকসভা অধিবেশনেই বিলটি পেশ করার সরকারের পরিকল্পনা রয়েছে।

সূত্র : নিউজ এইটিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *