ভারতে ২৪ ঘণ্টায় দুই লাখ ১৭ হাজার সংক্রমণ

ভারতে ২৪ ঘণ্টায় দুই লাখ ১৭ হাজার সংক্রমণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর প্রতিদিন রেকর্ড সংক্রমণ হচ্ছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ১৭ হাজার তিনশ ৫৩ জন এবং মারা গেছে এক হাজার একশ ৮৫ জন।

ফলে ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা এক লাখ ৭৪ হাজার তিনশ ৩৫ জন।

সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে এক কোটি ২৫ লাখ ৪৭ হাজার আটশ ৬৬ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১৫ লাখ ৬৯ হাজার সাতশ ১৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *