ভারি বৃষ্টি ও বন্যায় চীনে নিহত ১৫, ক্ষতিগ্রস্ত ১৭ লাখ মানুষ

ভারি বৃষ্টি ও বন্যায় চীনে নিহত ১৫, ক্ষতিগ্রস্ত ১৭ লাখ মানুষ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারি বৃষ্টি ও বন্যায় চীনের শানশি প্রদেশে কমপক্ষে ১৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।

সিএনএনের খবরে বলা হয়, বৃষ্টি ও বন্যায় হাজার হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে আবহাওয়া কর্মকর্তা ওয়াং ওয়েনই বলেন, অক্টোবরে প্রদেশের গড় বৃষ্টিপাত স্বাভাবিক বছরের একই সময়ের ১৩ গুণ বেশি।

এদিকে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তা ওয়াং চিরুই বলেন, বন্যার কারণে অন্তত ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ২০ হাজার ঘরবাড়ি ভেঙে গেছে এবং আরও ১৮ হাজার ২০০ ঘরবাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারি বৃষ্টি ও বন্যার কারণে এ প্রদেশের কমপক্ষে ৫ বিলিয়ন ইউয়ান ক্ষতি হয়েছে।

চীনে ভারি বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো মানুষ

প্রদেশের সরকারের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো থেকে এক বিবৃতিতে বলা হয়, ভারি বৃষ্টির কারণে শানশিতে ৬০টি কয়লাখনি বন্ধ করে দিতে হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরে চীন এই প্রথম কোনো ভয়াবহ বন্যার কবলে পড়ল বিষয়টি কিন্তু এমন নয়। এর আগে জুলাইয়ে দেশটিতে ভারি বৃষ্টির কারণে তিনশর বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *