ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করার আহ্বান আল্লামা মাসঊদের

ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করার আহ্বান আল্লামা মাসঊদের

পাথেয় রিপোর্ট : মানুষের প্রতি ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যন্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ইসলামের প্রকৃতি হলো ভালোবাসা। পৃথিবীতে দ্বীন ছড়িয়েছেই ভালোবাসা দিয়ে।

মুসনাদে আহমাদের উদ্বৃতি টেনে আল্লামা মাসঊদ বলেন, আমাদেরকে ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে হবে।
শুক্রবার বিকালে মুন্সিগঞ্জে কাটাখালী বাজার সুফিয়া নাহার মহিলা মাদরাসায় খতমে বুখারী ও শিক্ষাসমাপনী অনুষ্ঠানে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

প্রধান অতিথির আলোচনায় আল্লামা মাসঊদ আরও বলেন, কথিত জঙ্গিবাদের কারণে আমাদের দেশে আতঙ্ক তৈরী হয়েছিল। বিশেষত হলি আর্টিজানের ঘটনার পর দেশ স্তম্ভিত হয়ে পড়েছিল। কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে এক লাখ আলেম, মুফতি ও ইমামের স্বাক্ষর সম্বলিত ফাতওয়া প্রকাশিত ও প্রচারিত হওয়ার পর সে পরিবেশ এখন আর নেই।

বাংলাদেশে জঙ্গিবাদের ভবিষ্যৎ নেই দাবি করে আল্লামা মাসঊদ বলেন, এ দেশে জঙ্গিবাদ দাঁড়াতে পারবে না।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এ্যামিলি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ আল মাদানী, মাদরাসার প্রিন্সিপাল মুফতি সারওয়ার হোসাইন প্রমুখ।

গ্রন্থনা : ফাতাহ যুবাইদ সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *