ভিক্ষার লাখ রুপি রোদে শুকাতে দিলেন অতপর..

ভিক্ষার লাখ রুপি রোদে শুকাতে দিলেন অতপর..

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মন্দিরে মন্দিরে ভিক্ষা করে দিন কাটে তার। কয়েকদিন আগে ভাঙা বাড়িতে বৃষ্টির পানি ঢুকে পড়ে। পরে ঘর পরিষ্কার করে জমানো টাকা রোদে শুকাতে দেন তিনি। এরপরই গ্রামের সবার চোখে পড়েন তিনি।

ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কোট্টায়ামে। খবর নিউজ ১৮’র।

জানা যায়, ২৫ বছর ধরে ভিক্ষে করে ওই বৃদ্ধা যা টাকা পেয়েছেন তা সবই এক পোটলায় রেখেছেন। রোদে শুকাতে দিলে পুলিশ সে টাকা গুনে ব্যাংকে তার নামে অ্যাকাউন্ট খুলে জমা দিয়ে দেয়। দেখা যায় ওই পোটলায় নিষিদ্ধ হয়ে যাওয়া নোটও ছিল। প্রায় ৩২ হাজার রুপির মতো অচল নোট পাওয়া যায়। বাকি ১ লাখ ১০ হাজার সচল রুপি পাওয়া যায়।

না খেয়ে ২৫ বছর ধরে এই টাকা সঞ্চয় করেছেন ওই বৃদ্ধা। নিজেও জানতেন না কত রুপি জমেছে!

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *