ভিপি নুরের বিরুদ্ধে আরেক মামলা

ভিপি নুরের বিরুদ্ধে আরেক মামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। শান্তিনগর এলাকার বাসিন্দা ইলিয়াস হোসেন ভিপি নুরকে একমাত্র আসামী করে এই মামলা করেন।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, মামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতার প্রমাণ পেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ এপ্রিল রাত ১০টার দিকে দেখতে পাই সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর (২৯) ফেসবুক পেজে লাইভ করছেন। সেই ভিডিওটি ডাউনলোড করে দেখতে পাই, নুর বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। সেখানে তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।’

উস্কানিমূলক বক্তব্যসহ ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে দেওয়া এ আক্রমণাত্মক বক্তব্যের ভিডিও অজ্ঞাতনামা অসংখ্য ফেসবুক আইডি ও পেজ থেকে পোস্ট ও শেয়ার করা হয়েছে। এতে অসংখ্য সাধারণ ফেসবুক ব্যবহারকারী লাইক ও কমেন্টের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছেন। যার ভেতর অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী কমেন্টও রয়েছে। এমন বক্তব্য আওয়ামী সমর্থন করা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে। তাই মামলাটি করার আবেদন করা হয়েছে।

এদিকে, রবিবার (১৮ এপ্রিল) নুরের বক্তব্যে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নুরকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *