ভিপি নূরের ওপর হামলায় ইশা ছাত্র আন্দোলনের নিন্দা

ভিপি নূরের ওপর হামলায় ইশা ছাত্র আন্দোলনের নিন্দা

ভিপি নূরের ওপর হামলায় ইশা ছাত্র আন্দোলনের নিন্দা

পাথেয় রিপোর্ট :: রোববার (২২ডিসেম্বর ২০১৯ইং) দুপুরে ডাকসুর ভিপি নূরুল হক নূর পুনরায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের যৌথ সন্ত্রাসী হামলার শিকার হন। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভ সম্প্রচারে তাকে এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দকেও রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম ভিপি নূরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

২২ ডিসেম্বর ২০১৯ রোববার বিকাল ৩টায় ইসলামী শাসতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মজলিশে শুরার দুইদিন ব্যাপী অধিবেশনের সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন, ঢাবি ক্যাম্পাসে ইতোপূর্বেও ছাত্রলীগ এবং কথিত মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা মধ্যযুগীয় বর্বরতা চালিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। আজ ক্যাম্পাসে ভিপি নূরের উপর ন্যাক্কারজনক হামলা এবং ভাংচুরের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনভাবেই এড়াতে পারে না।

সাধারণ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা প্রদান বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কিন্তু বারংবার ক্যাম্পাসে এমন বর্বরোচিত সন্ত্রাসী হামলা হরহামেশাই ঘটছে। এমতাবস্থায় সাধারণ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা বিধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। নেতৃবৃন্দ ভিপি নূরের সুচিকিৎসাসহ আজকের হামলার বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান।

সংগঠনের সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম এর সঞ্চালনায় মজলিশে শুরা অধিবেশনে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, জয়েন্ট সেক্রেটারি জেনারেল একেএম আব্দুজ্জাহের আরেফী, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন, প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদসহ মজলিশে আমেলা ও শুরার সদস্যবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *