ভীতিকর পরিস্থিতিতে পাকিস্তানের সংবাদমাধ্যম

ভীতিকর পরিস্থিতিতে পাকিস্তানের সংবাদমাধ্যম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানে ভীতিকর পরিস্থিতির সম্মুখীন সংবাদমাধ্যম। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউমান রাইটস ওয়াচ এ সপ্তাহে প্রকাশিত ২০২১ সালের প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

এদিকে ব্রিটেনের বিবিসি উর্দু অনুষ্ঠান গতকাল পাকিস্তানের আজ-নিউজ চ্যানেলের সঙ্গে তার চুক্তির সমাপ্তি টেনেছে। এর কারণ হিসেবে বিবিসি জানিয়েছে, তাদের অনুষ্ঠানে অব্যাহতভাবে হস্তক্ষেপ করা হচ্ছিল।

এই আধ ঘণ্টার অনুষ্ঠান সপ্তাহে পাঁচদিন প্রচার করা হতো।

বিবিসি ওয়ার্লড সার্ভিসের পরিচালক জ্যামি অ্যাঙ্গাস এক বিবৃতিতে বলেন, ২০২০ সালের অক্টোবর থেকে আমরা আমাদের সংবাদ প্রচারের ক্ষেত্রে হস্তক্ষেপের সম্মুখীন এবং অনুষ্ঠান প্রচারের জন্য আজ-টিভিকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, উভয় পক্ষ থেকে আন্তরিকতা সত্বেও যেহেতু এই হস্তক্ষেপ চলতেই থাকে, আমাদের এই সহযোগিতা অবিলম্বে বন্ধ করে দেওয়া ছাড়া আর কোন বিকল্প ছিল না।

পাকিস্তানের সংবাদমাধ্যমের ভেতরের খবর যারা রাখেন তারা বলছেন, বিষয়বস্তুর উপর সেন্সর আসে বিভিন্ন মহল থেকে যেমন, সরকারি কর্মকর্তা কিংবা প্রতিষ্ঠান যারা সাংবাদিকদের চাপের মুখে রাখতে তাদের বিরুদ্ধে মামলা করেন। ইসলামি উগ্রবাদী যারা সহিংসতার হুমকি দেয় কিংবা বিচার বিভাগ যারা আদালত অবমাননা করা হয়েছে বলে হুমকি দেয়।

তাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেশটির সংবাদমাধ্যমে সবচেয়ে বেশি চাপ আসে পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর কাছ থেকে। সূত্র: ভয়েস অব আমেরিকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *