ভুল | এম.আর.মনজু

ভুল | এম.আর.মনজু

ভুল | এম. আর. মনজু

জীবন চলার শুরুতেই প্রতিটি পদক্ষেপ
ছিলো ভুল;

অথচ যা ছিলো আমার অহমিকা,দাম্ভিকতা,
যৌবনের রক্তের দাপুটে অবক্ষয়।

এ সময়ের গন্ডিটা অবশ্যই সবাইকে
পেরিয়ে যেতে হয়।

সময়ের সিঁড়ি বেয়ে ধীর গতিতে এগিয়ে
চলাই বুদ্ধিমানের কাজ,
যা আমার কশ্মিন কালেও হয়ে ওঠেনি।

যবনিকার ঠিক্ একটু আগে এসব ভাবনার
বিষয় নয়-তদুপরি ভাবতেই হয় কি ভুলই না
করে চলে এসেছি।

জীবন সায়াহ্নে তোমাদের বলি,
এমন ভুল যেনো তোমরা করোনা
যার ফল আমাকে গুনতে হচ্ছে অবেলায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *