পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৪,১৭৯ জন ছাড়িয়ে গেছে।
তুরস্কের জরুরি সমন্বয় কেন্দ্র এসএকেওএম এ তথ্য জানিয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে মৃতের সংখ্যা বেড়ে ২৯,৬০৫ জন হয়েছে।
সিএনএন জানিয়েছে, তুরস্কের প্রতিবেশী সিরিয়ায় মৃতের সংখ্যা ৪৫৭৪ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এদের মধ্যে উত্তরপশ্চিমাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মৃতের সংখ্যা বেড়ে ৩,১৬০ জন হয়েছে বলে ওই অঞ্চলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসএএনএ জানিয়েছে, সরকার নিয়ন্ত্রিত অংশে মৃতের সংখ্যা ১,৪১৪ জন।


