ভেঙে পড়লো হায়দ্রাবাদের ৪২৮ বছরের পুরনো চারমিনার

ভেঙে পড়লো হায়দ্রাবাদের ৪২৮ বছরের পুরনো চারমিনার

পাথেয় রিপোর্ট : ভারতের তেলেঙ্গনার হায়দ্রাবাদে অবস্থিত চারমিনার। হায়দ্রাবাদকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেয়া ঐতিহাসিক চারমিনারের একটির কিছু অংশ বুধবার হঠাৎ ভেঙে পড়ে। এ মিনারটি ৪২৮ বছরের পুরনো ভারতের তালিকাভুক্ত সর্বস্বীকৃত একটি ঐতিহাসিক স্থাপনা।

১৫৯১ খ্রিস্টাব্দে স্থাপিত ভারতের তেলঙ্গানার হায়দ্রাবাদের অন্যতম প্রাচীন মসজিদ ও সমাধি সৌধ এটি। চারমিনার পুরাতন হায়দ্রাবাদ শহরের মুসি নদীর পূর্ব তীরে অবস্থিত। স্থাপনাটির উত্তরপূর্ব কোণে লাদ বাজার এবং পশ্চিম দিকে গ্রানাইটের তৈরি খুবই উচ্চ কারুকাজ সম্পন্ন মক্কা মসজিদ অবস্থিত। মক্কা মসজিদ সংলগ্ন চারমিনারের চার ধারে যে সুউচ্চ চার মিনার বা স্তম্ভ রয়েছে, তার একটির ক্ষুদ্র অংশ হঠাৎ ভেঙে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

১৫৯১ সালে নির্মিত প্রতিটি মিনারের উচ্চতা ৫৬ মিটার বা ১৮৪ ফুট। মিনারগুলো ২০ মিটার তথা ৬০ ফুট বর্গাকৃতির। এ মিনারের চূড়ায় ওঠার জন্য ১৪৯ ধাপ সম্পন্ন পেচানো সিড়ি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *