ভেঙে পড়েছে জাতিসংঘ : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানে বলেছেন, গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ ও সহিংসতার বিষয়ে জাতিসংঘ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর মধ্য দিয়ে জাতিসংঘ ভেঙে পড়েছে। স্থানীয় সময় গত  বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর রেডিও তেহরানের

গত সোমবার সব আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করে মার্কিন সরকার তেল আবিব থেকে দূতাবাস বায়তুল মুকাদ্দাসে স্থানান্তর করেছে। এর প্রতিবাদে সেদিন গাজার মানুষ ব্যাপক বিক্ষোভে অংশ নেয়। এ সময় ইসরায়েলি সেনাদের হামলায় ৬০ ফিলিস্তিনি শহীদ ও অন্তত তিন হাজার ব্যক্তি আহত হয়। কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

এরদোগান বলেন, জাতিসংঘ অস্তিত্বহীন হয়ে পড়েছে। ভালো বন্ধুত্ব থাকার পরও জাতিসংঘের মহাসচিবের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে তিনি জানিয়েছেন। ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ইসরায়েলি হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অন্য কোথাও এমন হত্যাযজ্ঞ ঘটলে আন্তর্জাতিক সম্প্রদায় অনেক বেশি সক্রিয় হতো।

ওআইসি’র সভাপতি হিসেবে এরদোগান আজ শুক্রবার ইস্তাম্বুলে ওই সংস্থার জরুরি বৈঠক ডেকেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *