ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জনের মৃত্যু

ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভোলার চরফ্যাশনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। তবে নিহ‌তদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়‌নি।

চরফ্যাশনের দ‌ক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তি‌নি জানান, র‌বিবার (৫ ডিসেম্বর) ভোরে দ‌ক্ষিণ আইচা থানার চর কুক‌রি মুক‌রি ইউ‌নিয়নের ১ নম্বর ওয়া‌র্ডে জা‌লিয়া খালের পাশে এই ঘটনা ঘটে।

নিহ‌তরা জলদস্যু বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি।

ও‌সি সাখাওয়াত হোসেন বলেন, “ভোরে চর কুক‌রি মুক‌রি ইউ‌নিয়নের জা‌লিয়া খালের পাশে অভিযানে যান র‍্যাব সদস্যরা। এ সময় তাদেরকে লক্ষ্য করে জলদস্যুরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও গু‌লি ছোড়ে। এ‌তে দুই জলদস্যু নিহত হয়। লাশ থানায় নি‌য়ে আসা হ‌য়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *