ভোজ্য তেল : কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৮ কোম্পানির বিরুদ্ধে মামলা

ভোজ্য তেল : কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৮ কোম্পানির বিরুদ্ধে মামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৮ কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিতে স্বাধীন অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত হয়ে ওই মামলা করে।

প্রতিযোগিতা কমিশন আইনের ১৫ (২) এর ‘খ’ ধারা অনুযায়ী উৎপাদন, সরবরাহ, বাজার, কারিগরি উন্নয়ন, বিনিয়োগ বা সেবার সংস্থানকে সীমিত বা নিয়ন্ত্রণ করার অভিযোগ আনা হয়েছে ওই ৮ কোম্পানির বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে দায়েরকৃত পৃথক মামলায় ‘কোম্পানিগুলোর বাজারে কর্তৃত্বময় অবস্থান’-এর অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

মামলার প্রাথমিক শুনানির তারিখ এবং পরবর্তী কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির প্রতি জরুরি নোটিশও জারি করা হয়েছে। সেই নোটিশ মতে, আগামী ১৮ই মে চারটি কোম্পানির বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হবে।

কোম্পানিগুলো হলো- সিটি এডিবল অয়েল লিমিডেট, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, মেঘনা ও ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড এবং বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল। আর ১৯শে মে শুনানি হবে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, প্রাইম এডিবল অয়েল লিমিটেড এবং গ্লোব এডিবল অয়েল লিমিটেড-এর বিরুদ্ধে দায়ের করা মামলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *