ভোট গণনা কেন্দ্রেই কংগ্রেস নেতার মৃত্যু

ভোট গণনা কেন্দ্রেই কংগ্রেস নেতার মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মধ্যপ্রদেশের সেহোর জেলার কংগ্রেস নেতা রতন সিং। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের একটি ভোট কেন্দ্রে ভোট গণনার সময় হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করলে ঢলে পড়েন তিনি। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানায়।

তিনি কেন্দ্রটিতে ভোট গণনা তদারকি ও তথ্য সংগ্রহ করছিলেন বলে জানা যায়। রতন সিংহের মৃত্যুর সংবাদটি এমন এক সময়ে এলো যখন লোকসভা নির্বাচনে বড় পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে তার দল কংগ্রেস। যদিও সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে সরকার গঠন করতে পেরেছিলো কংগ্রেস।

তবে লোকসভা নির্বাচনে এখন পযন্ত ভোটের ফলাফল বলছে, ক্ষমতাসীন বিজেপি বিশাল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে কেন্দ্রে সরকার গঠন করতে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *