ভোট দিলেই কমবে মদের দাম দেবার প্রতিশ্রুতি বিজেপি নেতার

ভোট দিলেই কমবে মদের দাম দেবার প্রতিশ্রুতি বিজেপি নেতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নির্বাচনে ভোট দিলে কমবে মদের দাম। এমনই প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের বিজেপির এক নেতা।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশ বিজেপির সভাপতি সোমু বীররাজু মঙ্গলবার বিজয়ওয়াড়ায় অনুষ্ঠিত এক সভায় সুরাপ্রেমীদের জন্য খুশির বার্তা দেন। ঘোষণা দেন, মাত্র ৭০ টাকার বিনিময়ে মিলবে মদ।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি যদি রাজ্যে এক কোটি ভোট পেয়ে জেতে তবেই মিলবে ৭০ টাকার বিনিময়ে মদ।

সোমু বীররাজু বলেন, রাজ্যে দল যদি এক কোটি ভোট পায় তা হলে মাত্র ৭০ টাকায় মদ কিনতে পারবে অন্ধ্রপ্রদেশের আমজনতা। তিনি ৫০ টাকায়ও মদ দেওয়ার কথা জানান এসময়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *