ভোরে মাঝারি কুয়াশার আভাস

ভোরে মাঝারি কুয়াশার আভাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশে বুধবার আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানা যায়।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় রয়েছে ৮ থেকে ১৫ কিলোমিটার। যা উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে বইছে। ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬৫ শতাংশ। বুধবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে।

আগামী ২ দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া তার পরবর্তী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের শেষ দিকে তাপমাত্রা হ্রাস পেতে পারে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। দেশে সর্বোচ্চ ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *