ভোলায় ইমামকে তুলে নিয়ে মারধর

ভোলায় ইমামকে তুলে নিয়ে মারধর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভোলার চরফ্যাশন উপজেলায় মসজিদ থেকে ইমাম মাও. মো. নুর হুছাইনকে (২৮) তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে জখম করেছে কয়েকজন দুর্বৃত্ত।

শনিবার (২৭ জুন) বিকালে শশীভূষণ থানার চরকলমী মায়া ব্রিজ সংলগ্ন চরমায়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে মায়া ব্রিজ সংলগ্ন নাংলাপাতা নামক গ্রামে মো. হাফিজ, মো. মাসুম, কামালসহ আরও কয়েকজন ইমাম নুর হুছাইনকে মসজিদ এলাকা থেকে তুলে নিয়ে চরকলমী নাংলাপাতা নির্জন স্থানে নিয়ে রড দিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

মাও. নুর হুছাইন বর্তমানে চরফ্যাশন হাসপাতালে ডা. মো. রাসেল আহম্মেদ ভূঁইয়ার অধীনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ইমাম নুর হুছাইনের বাড়ি একই উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎস্যঘাট এলাকায়। তিনি বলেন, আমি ওই মসজিদের ইমামতির পাশাপাশি এলাকায় একটি মাদ্রাসা করেছি। মাদ্রাসাটি এখন ভালো চলছে। তাই স্থানীয় কিছু লোক আমাকে সেখানে থাকতে দিবে না বলে ষড়যন্ত্র করে আমার ওপর হামলা চালায়।

শশীভূষণ থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, ইমাম হামলার ঘটনায় শনিবার (২৭ জুন) রাতে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *