ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘণ্টা পর ভারতে মারা গেলেন স্বাস্হ্যকর্মী

ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘণ্টা পর ভারতে মারা গেলেন স্বাস্হ্যকর্মী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মহামারী ঠেকাতে বাজারে ভ্যাকসিন চলে এলেও এই ভ্যাকসিনের কার্যকরিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এবার ভারতে করোনা ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘণ্টা পর এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। নিহত মহিপাল সিং (৪৬) দেশটির উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলার বাসিন্দা।

রোববার ×১৭ জানুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে আজ সোমবার এক খবরে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়েছে, এই মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জেলার প্রধান মেডিকেল কর্মকর্তা। মৃত্যুর আগে বুকে চাপ ধরে আসা এবং শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়েছিলেন ওয়ার্ড বয় মহিপাল সিং। তবে তার পরিবারের অভিযোগ, ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তার শরীর খারাপ লাগছিল।

মোরাদাবাদের প্রধান মেডিকেল কর্মকর্তা বলেন, ‘তাকে শনিবার দুপুরে ভ্যাকসিন দেওয়া হয়। রোববার দুপুরে তিনি বুকে চাপ বোধ করেন এবং শ্বাসকষ্ট অনুভব করেন। তার মৃত্যুর কারণ আমরা অনুসন্ধান করছি। পোস্টমর্টেম হয়েছে। রিপোর্ট অনুযায়ী, তার মৃত্যু ভ্যাকসিনের কারণে হয়েছে বলে মনে হয়নি। তিনি শনিবার ডিউটি করেছেন, কোনো সমস্যাও ছিল না।’

মহিপাল সিংয়ের ছেলে বিশাল বলেন,‘ বাবা হয়তো আগে থেকেই খারাপ বোধ করছিলেন কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর থেকে তার অবস্থা বেশ খারাপ হয়ে যায়। বাবা দেড়টার দিকে ভ্যাকসিন সেন্টার থেকে বের হন। আমি তাকে বাসায় নিয়ে আসি। তার শ্বাসকষ্ট হচ্ছিলো এবং অনেক কাশছিলেন। তার কাশি ছিল, কিন্তু বাসায় ফেরার পর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ’

উল্লেখ্য, ভারতব্যাপী করোনা ভ্যাকসিন দেওয়া শুরুর প্রাক্কালে দিল্লির ছয়টি সরকারি হাসপাতালের ৭০ শতাংশের বেশি স্বাস্থ্যকর্মী ভারতীয় কোম্পানি ভারত বায়োটেক উদ্ভাবিত ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছেন। আর ভ্যাকসিন প্রয়োগের পর অন্তত ৫৬ জন স্বাস্থ্যকর্মী পার্শ্বপ্রতিক্রয়ার অভিযোগ তুলেছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *