মইনউদ্দীন চিশতীর উরসে মাহমুদ মাদানীর মেডিকেল ক্যাম্প

মইনউদ্দীন চিশতীর উরসে মাহমুদ মাদানীর মেডিকেল ক্যাম্প

মইনউদ্দীন চিশতীর উরসে মাহমুদ মাদানীর মেডিকেল ক্যাম্প

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের রাজস্থান রাজ্যে গরীবে নেওয়াজ খাজা মইনউদ্দীন চিশতী (রহ.) এর ৮০৯তম উরস মোবারকে মেডিক্যাল ক্যাম্প স্থাপন করেছেন জমিয়তে উলামা উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী।

মেডিক্যাল ক্যাম্পে ভারতের বিজ্ঞ অনেক ডাক্তারদেরকে নিয়ে আসা হয়েছে এবং সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আর ২৪ ঘণ্টার মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম চলু থাকবে বলে জানিয়েছে জমিয়তে উলামা হিন্দ।

আজমির শরীফের দায়িত্বশীল লোকজন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানীর কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রশংসা করেন। তারা বলেন, সাইয়্যিদ মাহমুদ মাদানীর প্রচেষ্টায় ও উদ্যোগে আমাদের মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন হয়েছে।

এরআগেও ১১ আগস্ট ২০১৮ সালে আজমির শরীফে মেডিকেল ক্যাম্প স্থাপন করেছিল জমিয়তে উলামা হিন্দ। এতে নেতৃত্ব দেন মেডিক্যাল ক্যাম্পের তত্ত্বাবধায়ক ও জমিয়তে উলামা হিন্দ রাজস্থানের সহসভাপতি মাওলানা শিব্বির আহমদ। তিনি রাজস্থানের ইতিহাস বর্ণনা করে বলেন, যেখানে নির্মমতা আর যেখানেই মানবতা ঢুকরে কাঁদে সেখানেই জমিয়তে উলামা হিন্দ শিশাঢালা প্রাচীরের মতাে দাঁড়িয়ে যায়। ইনশাআল্লাহ জমিয়তে উলামা হিন্দ মানুষের খেদমতে সবসময় পাশে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *