মওদুদের মৃত্যুতে বিএনপির একদিনের শোক

মওদুদের মৃত্যুতে বিএনপির একদিনের শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে একদিনের শোক ঘোষণা করেছে দলটি।

বুধবার (১৭ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক দোয়া মাহফিলে মওদুদের মৃত্যুতে একদিনের শোক ঘোষণা করেছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আগামীকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) ঢাকাসহ সারাদেশ শোক দিবস পালন করবে বিএনপি। এ উপলক্ষে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

তিনি বলেন, আগামীকাল সন্ধ্যায় তার মরদেহ দেশে এসে পৌঁছাবে। শুক্রবার সকাল ১০টায় সুপ্রিম কোর্টে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা শেষে নোয়াখালীতে মরদেহ নেয়া হবে। এর পর কোম্পানীগঞ্জ কলেজ মাঠে জানাজা শেষে মানিকপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশেই শায়িত হবেন প্রবীণ এ রাজনীতিক।

আরও পড়ুন: ব্যারিস্টার মওদুদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

এর আগে মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ প্রবীণ রাজনীতিক। তার বয়স হয়েছিল ৮১ বছর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *