মক্কা-মদিনা যাচ্ছেন পূর্ণিমা

মক্কা-মদিনা যাচ্ছেন পূর্ণিমা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ওমরাহর উদ্দেশে সোমবার তিনি দেশ ছাড়ছেন। নায়িকা নিজেই রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পূর্ণিমা সবার কাছে দোয়া চেয়ে গণমাধ্যমকে বলেন, বহুদিনের ইচ্ছা পবিত্র ভূমি মক্কা-মদিনায় যাব, ওমরাহ করব। অবশেষে আল্লাহর রহমতে ইচ্ছাটা পূরণ হতে চলেছে। সোমবার ঢাকা ছাড়ব। ৯ দিন সৌদিতে থাকব। সবার কাছে দোয়া চাই আমি।

এদিকে একটি গুঞ্জন চাউর হয়েছে যে, ওমরাহ করে এসে আর অভিনয় করবেন না পূর্ণিমা। তবে বিষয়টি একেবারেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন এ সুদর্শনী। বলেন, এটা একেবারেই মিথ্যা খবর। বছরের শেষ জোকসও বলতে পারেন। অভিনয় আমার পেশা। আমি এই পেশা ছাড়ব কেন? ধর্ম পালন করাটা আমার দায়িত্ব। সে কারণেই ওমরাহ করতে যাচ্ছি।

উল্লেখ্য, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার। অভিনয়ের দুই দশক পূরণ করেছেন তিনি। সম্প্রতি নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি ছবিতে কাজ করেন পূর্ণিমা। দুটি ছবিরই সামান্য কিছু কাজ বাকি আছে। ওমরাহ শেষে দেশে ফিরে বাকি কাজটুকু শেষ করবেন নায়িকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *