পাথেয় ডেস্ক : অল ইন্ডিয়া জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী হায়দ্রাবাদের মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার সঠিক বিচার না হওয়ায় তিনি পুনরায় তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, আমরা এ হামলার পুনরায় তদন্ত দাবি করছি।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাওলানা মাহমুদ মাদানী এ দাবি করেন।
১১ বছর আগে অর্থাৎ ২০০৭ সালের ১৮ মে হায়দ্রাবাদের প্রসিদ্ধ মক্কা মসজিদে জুমআ’র নামাজের সময় বিস্ফোরণে ৯ জন শহিদ ও ৫৮ জন আহত হয়েছিলেন।
তথ্য সংগ্রহ : আবদুল্লাহ শাকির


