মঙ্গলবার সিলেটে জমিয়তুল উলামার কর্মী সমাবেশ

মঙ্গলবার সিলেটে জমিয়তুল উলামার কর্মী সমাবেশ

সিলেট প্রতিনিধি : ২০ মার্চ মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা ও মহানগর শাখার কাউন্সিল ও কর্মী সমাবেশ বেলা ২টায় অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান খলিফায়ে ফেদায়ে মিল্লাত আমিরে জমিয়ত আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ। বিশেষ অতিথি থাকবেন সংগঠনের মহাসচিব হাফিজ মাওলানা আব্দুর রহীম কাসিমী।

উক্ত সম্মেলনে যোগদান করে আকাবিরের চিন্তা ও চেতনায় আলোকিত সমাজ গঠনে সহায়তা করতে আহ্বান জানিয়েছেন সংগঠনের মহানগর আহ্বায়ক শায়খ আব্দুর রউফ, জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম, জেলা সদস্য সচিব তাহুরুল হক জকিগঞ্জী, মহানগর সদস্য সচিব মাওলানা আরিফ আহমদ প্রমুখ।

এদিকে জমিয়তুল উলামার ২০মার্চের কর্মী সম্মেলন সফলে আহ্বান জানিয়ে আরো বিবৃতিতে প্রধান করেছেন সদর উপজেলা আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন, সদস্য সচিব মাওলানা ওসামাবিন আশরাফ, দক্ষিণ সদর উপজেলা আহ্বায়ক মাওলানা এডভোকেট সালেহ আহমদ জাকির, সদস্য সচিব মাওলানা মামুন আহমদ, জকিগঞ্জ উপজেলা আহ্বায়ক মাওলানা হাফিজ বিন ইছহাক, যুগ্ম আহ্বায়ক মাওলানা ফয়সল আহমদ, সদস্য সচিব মাহবুব আলম, বিশ্বনাথ উপজেলা আহ্বায়ক মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, সদস্য সচিব মাওলানা কামরান আহমদ শিহাব, ওসমানী নগর উপজেলা আহ্বায়ক মাওলানা হোসাইন আহমদ আল ফাহিম, সদস্য সচিব হাফিজ মিজান হাসান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক মাওলানা ময়নুল ইসলাম, সদস্য সচিব হেমায়েত উল্লাহ, বিয়ানীবাজার উপজেলা আহ্বায়ক মাওলানা শাহীদ আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *