মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতা আছে : জাস্টিন ট্রুডো

মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতা আছে : জাস্টিন ট্রুডো

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতা আছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিনি বলেন, আমরা অবশ্যই মত প্রকাশের স্বাধীনতার পক্ষে। তবে মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতা আছে। এ ক্ষেত্রে সীমালঙ্ঘন করা উচিত নয়।

সম্প্রতি ফ্রান্সে মহানবীকে সা. অবমাননার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।

ট্রুডো আরও বলেন, নির্বিচারে এবং অপ্রয়োজনে নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে আঘাত করা উচিত নয়। মত প্রকাশের ক্ষেত্রে অবশ্যই সীমারেখা থাকা উচিত এবং তা লঙ্ঘন করা উচিত নয়। আমাদের অন্যদের প্রতি সম্মান জানাতে হবে। আমরা সমাজ ও পৃথিবীতে যাদের সঙ্গে সব কিছু ভাগাভাগি করে থাকছি তাদের নির্বিচারে এবং অপ্রয়োজনে আঘাত করা মোটেও উচিত নয়।

তিনি বলেন, জনাকীর্ণ কোনো সিনেমা হলে আক্রমণ করার কোনো অধিকার আমাদের নেই। সবকিছুরই একটা সীমা রয়েছে।

ট্রুডো বলেন, আমরা যেসব কথা বলি, অন্যদের প্রতি যে আচরণ করি, বিশেষ করে সেসব সম্প্রদায় ও জনগোষ্ঠী যাদের ভয়াবহ বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাদের প্রতি এর প্রভাব সম্পর্কে আমরা নিজেদের কাছে দায়বদ্ধ।

ফ্রান্সের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ট্রুডো বলেন, এটি অযৌক্তিক এবং আমাদের ফরাসি বন্ধু যারা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের পাশে দাঁড়িয়ে এই কর্মকাণ্ডের প্রতি কানাডা তীব্র নিন্দা জানায়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *