মদপানে ৩ জনের মৃত্যু

মদপানে ৩ জনের মৃত্যু

মদপানে ৩ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহীতে মদপানে তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) দিবাগত গভীর রাত থেকে শনিবার (২ জানুয়ারি) সকাল পর্যন্ত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে এদের মৃত্যু হয়।

এছাড়া দুইজন সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মৃত ব্যক্তিরা হলেন- মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফায়সাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) ও মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।

চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন- মহানগরীর হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) ও একই এলাকার হাবিবের ছেলে কলপ (২২)। এই দুইজন রামেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে আছেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার রাত ১০টার দিকে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদপান করেন। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *