মদিনার মসজিদ কুবার পরিধি দশগুণ বাড়ানোর ঘোষণা

মদিনার মসজিদ কুবার পরিধি দশগুণ বাড়ানোর ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাতে তৈরি মসজিদ কুবার পরিধি দশগুণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

মসজিদ কুবা অবস্থিত মদিনা শহরে। এটি ইসলামের ইতিহাসে তৈরিকৃত প্রথম মসজিদ। এটি তৈরি করেছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বর্তমানে মসজিদটির দৈর্ঘ্য হলো প্রায় ৫ হাজার মিটার। এখন এটির পরিধি বাড়িয়ে ৫০ হাজার মিটার করা হবে। মসজিদটির ইতিহাসে এর আগে এত বড় উন্নয়ন করা হয়নি। আর পরিধি বাড়ানোর কাজ শেষ হলে এ মসজিদে একসঙ্গে ৬৬ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।

মদিনায় অবস্থিত মসজিদ কুবা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সমাধিস্থল থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে। ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ ও মহানবীর হাতে তৈরি হওয়ায় এ মসজিদে বিদেশ ও সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর অনেক দর্শনার্থী ও মুসলমান নামাজ আদায় করতে আসেন। ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিদের সুবিধার জন্যই মসজিদটির পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রিন্স সালমান।

সূত্র: আল আরাবিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *