মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি

মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। ২৪ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যার দিকে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দেশটির মদিনা আলদার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পবিত্র মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মরুভূমির বালু ঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

নিহতরা হলেন- চট্টগ্রামের রায়হান, তার স্ত্রী ও ভাতিজী। অন্যদিকে আহত হয়েছেন রায়হানের ছেলে ও ইকবাল নামের এক মদিনা প্রবাসী ব্যবসায়ী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *