পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো সাতজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা।
সাতজনের দুইজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। মৃতদের মধ্যে ময়মনসিংহের চার, নেত্রকোনার দুই ও জামালপুরের একজন।করোনা ইউনিটে নতুন করে ১৬ জন ভর্তি হয়েছেন। মোট ভর্তি ১৭৫ জন। তাদের মধ্যে আইসিউতে ১২ জন। এছাড়া ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সোমবার (৩০ আগস্ট) সকালে হাসপাতালের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।
জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৫৪৫টি নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ২০ হাজার ৯১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫৯১ জন।


