মসজিদুল হারামে জীবাণুমুক্ত রাখতে অত্যাধুনিক রোবট ব্যবহার

মসজিদুল হারামে জীবাণুমুক্ত রাখতে অত্যাধুনিক রোবট ব্যবহার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাকালে জীবাণুমুক্তকরণে সর্বাধিক গুরুত্বারোপ দেওয়া হয়েছে। মক্কার পবিত্র মসজিদুল হারামের মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় এবার ১০টি অত্যাধুনিক রোবট চালু করেছে সৌদি কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণ রোধে স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহারের সাহায্যে মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়। সৌদির পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের তথ্য মতে, মানুষের হস্তক্ষেপ ছাড়াই অত্যাধুনকি রোবটের সাহায্যে একাধারে ৫-৮ ঘণ্টা জীবাণুমুক্ত রাখার কাজ করা যাবে।

জানা যায়, রোবটগুলো স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসারে, ছয়টি স্তরে নিরাপদ স্বাস্থ্যকর পরিবেশ এবং জীবাণুমুক্তকরণের প্রয়োজনীয়তা নিশ্চিত করবে।

উল্লেখ্য, গত বছর স্বাস্থ্যবিধি মেনে মাত্র সৌদিতে অবস্থানরত এক হাজার লোকের অংশগ্রহণে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি ওমরাহ কার্যক্রম অব্যাহত থাকে। সৌদি আরবে মক্কার মসজিদুল হারামে প্রবেশ ও ওমরাহ পালনে করোনা টিকা গ্রহণের শর্তারোপ করা হয়। মদিনার পবিত্র মসজিদে নববি ও রওজা শরিফে প্রবেশেও করোনা টিকা গ্রহণ শর্তারোপ করা হয়েছে।

সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *