মসজিদের ক্লিনিকে ২৫ হাজার রোগীর ফ্রি চিকিৎসা

মসজিদের ক্লিনিকে ২৫ হাজার রোগীর ফ্রি চিকিৎসা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের হায়দারাবাদে মসজিদকেন্দ্রিক পুরোপুরি নারীদের পরিচালিত একটি ক্লিনিকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। গত এক বছরে সেখানে ২৫ হাজার নারীর চিকিৎসা দেওয়া হয়েছে।

হায়দারাবাদের রাজেন্দ্রনগরের ওয়াদি মাহমুদে অবস্থিত মুহাম্মদ মুস্তফা মসজিদে ক্লিনিকটি অবস্থিত। হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন-এর তত্ত্ববধানে পরিচালিত। যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা এনআরআই ও এসইইডি ক্লিনিকটিকে সার্বিক সহায়তা করে।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, গত এক বছরে এ ক্লিনিকে ২৫ হাজার নারী চিকিৎসা নেয়। যাদের মধ্যে শতকরা ৪৭ ভাগ নারী ও ৩২ ভাগ শিশু রয়েছে। এর মধ্যে ১২ শতাংশ স্ত্রীরোগ, ৮ শতাংশ দাঁত ও ২ শতাংশ চক্ষু রোগীর চিকিৎসা দেওয়া হয়।

মসজিদকেন্দ্রিক স্থাপিত ক্লিনিকটি পুরোপুরি নারীদের দিয়ে পরিচালিত। এর চিকিৎসক, নার্স, ডায়েটিশিয়ান ও প্যারামেডিক্স সবাই নারী। রাজেন্দ্রনগর মণ্ডলের ৩০টি বস্তি থেকে এখানে প্রতিদিন ১৫০-২০০ জন তরুণী ও নারী এখানে চিকিৎসা নিতে আসেন।

এইচএইচএফ এক বিবৃতিতে জানায়, ক্লিনিকে চিকিৎসা নেওয়া ৭৫ ভাগ রোগী নানা ধরনের দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন। চিকিৎসা ব্যয়সহ নানা ধরনের খরচ বাবদ তাদের প্রায় এক কোটি ২৫ লাখ রুপি বেঁচে গেছে।

চিকিৎসা দেওয়ার পাশাপাশি এ ক্লিনিকে প্রতিদিন শিশুদের দুপুরের খাবার পরিবেশন করা হয়। এ ছাড়াও করোনাকালে স্কুল বন্ধ থাকা এক লাখের বেশি শিশুর মধ্যে খাবার দেওয়া হয়।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *