মসজিদের সামনে নৃত্য করায় চিত্রনায়িকা মুনমুনকে লিগ্যাল নোটিশ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অর্থ মানুষকে কত বোকা বানায়। তা চিত্রনায়িকা মুনমুনের কর্ম দেখলেই বোঝা যায়। যদিও নিজে ক্ষমাপ্রার্থনা করেছেন অবস্থা বুঝে। এদিকে মসজিদের পাশে নৃত্য করার ঘটনায় চিত্রনায়িকা মুনমুনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
বুধবার (৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মেহেদী হাসান নোটিশটি পাঠান।
নোটিশে মসজিদের সামনে নাচের কর্মকাণ্ডকে নাজায়েজ ও বাংলাদেশের আইনবহির্ভূত বলে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, লিগ্যাল নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে মসজিদের সামনে নাচ-গান পরিবেশনের জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় মুনমুনকে ক্ষমা ও দুঃখ প্রকাশ করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


