মসজিদে আকসায় আজান বন্ধ রাখার চেষ্টা!

মসজিদে আকসায় আজান বন্ধ রাখার চেষ্টা!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র রমজানের প্রথম দিনেই জেরুজালেমের আল আকসা মসজিদে লাউডস্পিকারে আজান বন্ধ রাখে ইসরায়েলি সেনারা। এ উদ্দেশ্যে মসজিদের চারটি মিনারের দরজায় তালা লাগিয়ে দেয় ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি সেনাদের তীব্র নিন্দা জানিয়েছে জর্দান।

জেরুজালেমের পবিত্র স্থাপনা তদারককারী ওয়াকফ প্রতিষ্ঠান রমজানের প্রথম দিনেই লাউডস্পিকার বন্ধ করতে অস্বীকার করলে ইসরায়েলি সেনারা মসজিদে আকসার মিনারে তালা লাগায়।

ওয়াকফ কর্মকর্তারা জানান, ইসরায়েলি সেনারা চেয়েছিল, মসজিদে আকসার বুরাক (পশ্চিম) দেয়ালের পাশে নতুন সৈন্যরা প্রার্থনা করার সময় যেন এটি শান্ত থাকে।

জর্দান পরিচালিত জেরুজালেম ওয়াকফ এবং আল আকসাবিষয়ক বিভাগের কর্মকর্তাদের নানাভাবে ইসরায়েলি পুলিশ হয়রানি করছে বলেও পাওয়া গেছে।

জর্দান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফুল্লাহ আল-ফায়েজ বলেন, পুরো বিশ্বের মুসলিমদের মধ্যে উত্তেজনা তৈরি করতে ইসরায়েল কাজ করছে। আন্তর্জাতিক নিয়ম ভেঙে ঐতিহাসিক স্থাপনার স্থিতিশীলতার বিরুদ্ধাচরণ করছে।

তিনি আরো জানান, আল-আকসা মসজিদ ইসলামের বিশুদ্ধতম পবিত্র স্থান। আর জেরুজালেম ওয়াকফ বিভাগ এসব বিষয় তদারককারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন তিনি।

জেরুজালেমের ওয়াকফ বোর্ড সূত্রে জানা যায়, ১৯৬৭ সালে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারি শুরুর পর এবারই প্রথম আল-আকসা মসজিদের মিনারে প্রবেশে বাধা দিল দেশটি। এদিকে আজান দেওয়া বন্ধ রাখতে লাউডস্পিকারে তারের সংযোগ কেটে দেয় তারা।

সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *