মসজিদে আল-আকসা নিয়ে ফিলিস্তিনের ভিডিও গেম

মসজিদে আল-আকসা নিয়ে ফিলিস্তিনের ভিডিও গেম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা নিয়ে ভিডিও গেম বানিয়েছে।

গার্ডিয়ানস অব আল-আকসা নামে গেমটির দ্বিতীয় সংস্করণ চালু হচ্ছে এ সপ্তাহে। খবর আরব নিউজের। গেমটির প্রথম ভার্সন অনলাইন থেকে দুই লাখেরও বেশি ইউজার ডাউনলোড করেছেন।

পবিত্র এ মসজিদটিতে ইসরাইলি বাধা উপেক্ষা করে মুসল্লিরা কীভাবে নামাজ পড়তে যান তা নিয়েই ভিডিও গেমটি তৈরি করা হয়েছে।

ফিলিস্তিনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বুর্জ আল-লুকলুকের প্রধান মুনতাসির জানান, তার সংস্থার তৈরি এ ভিডিও গেমটির অর্ধেকেরও বেশি ডাউনলোড করেছেন তুরস্ক, ইউরোপ ও ইন্দোনেশিয়ার নেটিজেনরা।

তিনি বলেন, ভিডিও গেমটির জনপ্রিয়তার কথা চিন্তা করে বেশ কয়েকটি ভাষায় এটি তৈরি করা হচ্ছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *