মসজিদে নববিতে প্রবেশে টিকা বাধ্যতামূলক

মসজিদে নববিতে প্রবেশে টিকা বাধ্যতামূলক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মহামারি সংক্রমণ রোধে পবিত্র রমজান মাস উপলক্ষে মক্কা ও মদিনায় স্বাস্থ্যবিধি অনুসরণে কঠেনা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মসজিদে নববিতে প্রবেশে টিকা নেওয়াকে শর্তারোপ করেছে সৌদি আরব। পাশাপাশি অনুমতি ছাড়া রমজানে ওমরাহ করলে তাঁর বিরুদ্ধে ১০ হাজার রিয়াল জরিমানা ধার্য করা হয়।

করোনা মহামারি সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে মসজিদে নববি কর্তৃপক্ষ। কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের অংশ হিসেবে যারা করোনা টিকার দুই ডোজ নিয়েছেন, বা করেনা মুক্ত হয়েছেন, বা মসজিদে প্রবেশের সর্বোচ্চ ১৪ দিন আগে করোনার প্রথম টিকা নিয়েছেন তাঁরাই কেবল মসজিদে প্রবেশের সুযোগ পাবেন এবং রওজাহ জিয়ারত করতে পারবেন।

তবে করোনাকালে ওমরাহ পালন, মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রবেশের জন্য আগ্রহীদেরকে ‌‘তাওয়াক্কালনা’ অ্যাপে নির্ধারিত তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। সবাইকে মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় অ্যাপের সাহায্যে জানাতে হবে।

মসজিদের ভেতর সামাজিক দূরত্ব মানতে হবে। কেউ বাইরে থেকে খাবার নিতে পারবে না। মসজিদ প্রাঙ্গণের ভেতর কেউ সাহরি ও ইফতারি বিরতণ বা আয়োজন করতে পারবে না। তবে ভেতরের সবাইকে পৃথকভাবে খেজুর ও পানীয় ইফতারি হিসেবে দেওয়া হবে।

তাছাড়া করোনা মহামারির কারণে দ্বিতীয় বছরের মতো এবারও মসজিদে নববিতে রমজানের শেষ ১০ দিনের ইতিকাফ স্থগিত রাখা হয়েছে।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৯৬ হাজার ৭৫৮ জন এবং সুস্থ হয়েছেন তিন লাখ ৮২ হাজার ১৯৮ জন। আর মারা গিয়েছেন ছয় হাজার ৭৩৭ জন।

সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *